০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

টাঙ্গাইলে মাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাকে কুপিয়ে হত্যা করে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে ছেলে মোঃ রাসেল (২৮)। এ সময় তার স্ত্রীকেও কুপিয়ে আহত করেছে।

বুধবার (২ সেপ্টম্বর) বিকেল চারটার দিকে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদারকুমুল্লি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম (৫০) ওই এলাকার বছির উদ্দিনের স্ত্রী।
টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, দুপুরে রাসেল অতিরিক্ত গরুর মাংস খান।

এতে করে তিনি অসুস্থবোধ করলে তার মা সেলিনা বেগম ও স্ত্রী খোদেজা বেগম সুমিকে (২২) সঙ্গে নিয়ে টাঙ্গাইল শহরে ডাক্তার দেখাতে আসেন। বিকেলে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরে যান তারা। বাড়িতে গিয়ে মা সেলিনা বেগম ছেলে রাসেলকে তার স্ত্রীর সাথে তুলানা করে কটুক্তি করেন। এসময় রাসেল ক্ষিপ্ত হয়ে মা সেলিনা বেগমকে দা দিয়ে কোপাতে থাকে। এসময় তার স্ত্রী খোদেজা বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে রাসেল ঘরে থাকা কিটনাশক পান করে। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সেলিনা বেগমকে মৃত ঘোষনা করেন।

বর্তমানে রাসেল টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ্য হলেই তাকে পুলিশি হেফাজতে নেয়া হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

টাঙ্গাইলে মাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০৭:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০