বুড়িচং উপজেলার মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের অরাজনৈতিক সংগঠন ‘অর্গানাইজেশন ফর স্টুডেন্টস এডভান্সমেন্ট (উষা)’র নবগঠিত ইউনিয়ন কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মেধাবী ছাত্র শরিফুল ইসলাম শাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মেধাবী ছাত্র জুবায়ের আহমেদ খান এবং প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মুছাদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহি অফিসার ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ এবং বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মশিউর রহমান খান। প্রধান আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা সমিতির সুযোগ্য সভাপতি এমএ মতিন এমবিএ এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও উষা’র সাবেক সভাপতি ড. মোহাম্মদ সোলায়মান, বুড়িচং অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক ও উষা’র সাবেক সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া সহ উষা’র সাবেক নেতৃবৃন্দ।
সাইফুল ইসলামের কোরআন তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সদ্যপ্রয়াত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণার সাথে সঙ্গতি রেখে অনুষ্ঠানে আগত উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করে। পাশাপাশি নবগঠিত বাকশিমুল ইউনিয়ন কমিটির সহ-সভাপতি তানভীর হোসেনের শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।
সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম সাকিব তার স্বাগত বক্তব্যে সংগঠনের পথচলার ইতিহাস তুলে ধরে নতুন কমিটি যে কাজের ধারাবাহিকতা শুরু করেছে, তা অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তারপর নবগঠিত ৯টি ইউনিয়ন কমিটি কে ফুলের তোড়া দিয়ে অভিষিক্ত করেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি এবং আলোচকবৃন্দ। নবগঠিত নয় ইউনিয়ন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বুড়িচং সদর ইউনিয়ন কমিটির সভাপতি মিসবাহুল বারী, বাকশীমূল ইউনিয়ন কমিটির সভাপতি আহমেদ উল্লাহ, রাজাপুর ইউনিয়ন কমিটির সভাপতি খন্দকার মাজহারুল ইসলাম, ষোলনল ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক জাকির বিন আলম,
পীরযাত্রাপুর ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, মোকাম ইউনিয়ন কমিটির সভাপতি জাহিদ হাসান, ময়নামতি ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, দক্ষিণ ভারেল্লা ইউনিয়ন কমিটির সভাপতি শাহপরান, উত্তর ভারেল্লা ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ শফিউল্লাহ।
নব গঠিত ইউনিয়ন কমিটির সাফল্য ও করণীয় বিষয়ে উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন উষা’র বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন-উর-রশিদ সোহাগ এবং সাংগঠনিক সম্পাদক গৌরব ভট্টাচার্য সাবেক নেতৃবৃন্দের মধ্যে বশির আল হেলাল, সালাউদ্দিন মিশন, বি এম মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান হাসান।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান উষা’র সময় উপযোগী কার্যক্রমগুলোর ভূয়সি প্রশংসা করে প্রত্যাশা ব্যক্ত করেন উষা’রর আলোয় যেন পুরোপুরি উপজেলা আলোকিত হয়। উন্নত ও আদর্শ সমাজ বিনির্মাণে ছাত্র সংগঠনগুলোর করণীয় সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তৃতায় সোনার বাংলা কলেজের সুযোগ অধ্যক্ষ জনাব আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ তার বক্তৃতায় ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই পর্যন্ত উষা যে সমস্ত ছাত্রকল্যাণমূলক মানবীয় পদক্ষেপ নিয়েছে সেগুলো স্মরণ করে উষা সংগঠনের বর্তমান নেতৃত্বে নবগঠিত ইউনিয়ন কমিটি গুলোর প্রতি শুভকামনা ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তৃতায় বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মশিউর রহমান খান নবগঠিত ইউনিয়ন কমিটির সদস্যদের সাফল্য প্রত্যাশা করে বলেন, যে মেধাবী ছাত্র-ছাত্রীদের একত্রিত করা হয়েছে ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে, যদি তারা প্রত্যেকে তার অবস্থান থেকে আদর্শ নাগরিক হিসেবে সমাজ উন্নয়নে অবদান রাখে ,তাহলে অবশ্যই তা বুড়িচংয়ের ইতিবাচক উন্নয়নে ভূমিকা রাখবে।
প্রধান আলোচকের বক্তৃতায়য় বুড়িচং উপজেলার সমিতির সুযোগ্য সভাপতি এমএ মতিন এমবিএ বুড়িচংয়ের আলোকিত মুখ হিসেবে উষা’র প্রতিটি সদস্যকে উল্লেখ করে তিনি প্রত্যাশা রাখেন প্রত্যেকেই যেন তার নিজ নিজ অবস্থান থেকে বুড়িচং কে নেতৃত্ব দেয়ার জন্য ভবিষ্যতে একজন নিরলস সমাজকর্মী ও আদর্শ নেতা হিসেবে আবির্ভূত হয়।
তাহলেই তাদের দ্বারা আলোকিত প্রজন্ম তৈরি করা সম্ভব হবে। বিশেষ আলোচকের বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং সংগঠনের সাবেক সভাপতি ডক্টর মোহাম্মদ সোলায়মান করোনা ভাইরাস এর পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করণীয় এবং ভবিষ্যৎ কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জগুলো আসতে পারে সেগুলো সম্পর্কে দিকনির্দেশনা বক্তব্য রেখে প্রত্যাশা করেন এই সংগঠন থেকে সমাজকল্যাণের যে দীক্ষা তারা গ্রহণ করছে তা যেন ভবিষ্যতেও তারা অব্যাহত রেখে আদর্শ নাগরিক হিসেবে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে। বুড়িচং অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক এবং সাবেক সভাপতি সাইফুল ইসলাম ভূইয়া তার বক্তব্যে বর্তমান কেন্দ্রীয় কমিটি ও নবগঠিত ইউনিয়ন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং তাদের কর্মকান্ডের প্রতি সব ধরনের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উষা সংগঠনটি বুড়িচং উপজেলার মেডিকেল ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অরাজনৈতিক প্লাটফর্মে নিয়ে এসে ছাত্র কল্যাণ, শিক্ষা সমস্যার সমাধান, মাদক, সন্ত্রাস, যৌতুক ও বাল্যবিবাহ সহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা সর্বমহলে প্রশংসিত।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















