১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত, আইসিইউতে ইউএনও

দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তার বাবার ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাদের প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রংপুর কমিউনিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে ইউএনওকে আইসিইউতে রাখা হয়েছে। তার বাবাকে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, তার মাথার বাম পাশে বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। বাম হাত ও পা কোনো রকম সাড়া দিচ্ছে না। হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার ওসি এ তথ্য জানিয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ৩টার দিকে ইউএনও’র সরকারি বাসভবনে ঢুকে তাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে দুষ্কৃতিকারীরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত, আইসিইউতে ইউএনও

প্রকাশিত : ০১:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০