হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে রাস্তায় কুড়িয়ে পাওয়া নগদ আড়াই লক্ষ টাকা ও একটি দামী একটি মোবাইল ফোন হাতে পেয়েও প্রকৃত মালিকের নিকটে ফিরিয়ে দিয়ে অনন্যা দৃষ্টান্ত স্থাপন করলেন রিকশাচালক নাজমুল।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধায় স্থানীয় ইনাতগঞ্জ বাজারে।
ইনাতগঞ্জ বাজার থেকে জনৈক যাত্রীকে সাথে নিয়ে নিকটবর্তী কাজির বাজারে নামিয়ে দিয়ে আসার পথে তার রিকসার সিটে একটা শপিং ব্যাগ পরে থাকতে দেখেন ‘চালক’ নাজমুল। ব্যাগটি খুলে নগদ টাকা ও দামী মোবাইল ফোন দেখতে পেয়ে হতভম্ব হয়ে যান তিনি।
তাৎক্ষনিক সময়ে সে আরেকজন রিকসা চালকের এর সহায়তা নিয়ে ইনাতগঞ্জ বাজারে কেয়া ষ্টোরের মালিক গোলাম জিলানী সাইফুল আলম এর কাছে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে আসেন। দোকান মালিক মোবাইল ফোনের সুত্র ধরে ব্যাগের প্রকৃত মালিককে ফোন দেন তিনি।
টাকার মালিক ফোন পেয়ে দ্রুত আরো দুজন ব্যাক্তি কে সাথে নিয়ে ইনাতগঞ্জ বাজারে আসেন।পরে মোবাইল ও দুই লাখ সাত চল্লিশ হাজার টাকা ব্যাগ মালিককে ফেরত দেয়া হয়। এসময় ব্যাগ মালিক স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে বুঝিয়ে দেন।
জনৈক মালিক খুশি হয়ে রিকসা চালককে নগদ ২৫০০ টাকা উপহার হিসেবে দেন এবং চালক নাজমুলকে তিনি নতুন একটা মোবাইল ফোনও উপহার দেন ।
রিকসা চালক নাজমুল বলেন, আমার টাকা পয়সার উপরে কোন প্রকার লোভ সালসা নাই। প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে পেরে আমি খুশি। রিকসা চালক নাজমুল ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের ঠেলা চালক রিফন মিয়ার ছেলে বলে জানা গেছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















