০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নগর উন্নয়নে পুলিশ, সিটি কর্পোরেশন স্থানীয় সরকারের পরিকল্পিত সমন্বয় প্রয়োজন : পুলিশ কমিশনার জিএমপি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম বার, পিপিএম বার-এর পদোন্নতী হয়ে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে যোগদান করায় ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে টঙ্গী প্রেসক্লাব। টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম বার, পিপিএম বার।
সদ্য বিদায়ী পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, গাজীপুর মেট্রোপলিটনে দায়িত্ব নেয়ার পর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে চেষ্টা করেছি। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও যানজটমুক্ত করার জন্য। দায়িত্ব পালনের প্রথম দিন থেকেই আমি এবং আমার সহকর্মীদের সাথে নিয়ে সাধারণ জনগণের ডাকে সারা দিয়ে দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করেছি। নগর উন্নয়নের জন্য পরিকল্পনা নিয়ে কাজ করা উচিত। সেখানে পুলিশ, সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার এর সমন্বয়ে কাজ করা উচিত। কাজ শুরু করাটাই হলো যোগ্যতার ব্যাপার, শুরু করলেই শেষ হবে। গাজীপুরে যানজট নিরশনে বাস, ট্রাক পরিবহণের জন্য স্থায়ী ট্রার্মিনালের প্রয়োজন, সেটা ভাড়াতেও ব্যবস্থা করা যায়। পরবর্তীতে যিনি আসবেন, তিনি আরো দায়িত্বশীল গতি নিয়ে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে নগরবাসীর দৌড় গোড়ায় সেবা পৌঁছে দিতে নিরশভাবে যথাসাধ্য চেষ্টা করেছেন। তাঁর জনবান্ধব বেশ কিছু কর্মসূচি গাজীপুরবাসী ভুলবেন না। করোনাকালে তিনি তার নির্দিষ্ট অফিসে বসে না থেকে ধারাবাহিকভাবে মানব কল্যাণে কাজ করে গেছেন। তার এসব উদ্যোগ পরবর্তী সময়ে জাতীয় উদ্যোগে পরিণত হয়েছিল। মহানগর পুলিশের উদ্যোগে ত্রাণ বিতরণ, সড়কে জীবাণুনাশক ছিটানো, করোনায় আক্রান্ত রোগীদের সেবায় হাসপাতাল, প্লাজমা ব্যাংক গড়ে তোলা, রাতের অন্ধকারে বস্তিতে ত্রাণ পৌঁছানোসহ সার্বিকভাবে জনহিতকর কাজের জন্য তিনি নগরবাসীর মনে স্থান করে নিয়েছেন।
টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কালিমুল্লাহ ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ইলতুৎ মিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহদাত হোসেন, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানার ওসি তদন্ত দেলোয়ার হোসেন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: হেদায়েত উল্লাহ, কোষাধ্যক্ষ হাসান মামুন, সহ-সাধারণ সম্পাদক রেজাউল কবির রাজীব, শেখ মো: শহীদুল্লাহ, শাহাজাহান শোভন, আব্দুস সবুর খান, বশির আলম মাল, জাহাঙ্গীর আকন্দ, শেখ রাজীব হাসান, আল-আমিন হোসেন, মাহাবুব জিলানী, আসিবুল ইসলাম দুর্জয়, টিটন কুমার ঘোষ, আনু হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

নগর উন্নয়নে পুলিশ, সিটি কর্পোরেশন স্থানীয় সরকারের পরিকল্পিত সমন্বয় প্রয়োজন : পুলিশ কমিশনার জিএমপি

প্রকাশিত : ০৫:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০