০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মোবাইল চাওয়ায় সৎ মা ও বাবার হাতে ছেলে খুন

সাতক্ষীরার কালিগঞ্জে মোবাইল কেনার টাকা চাওয়ায় শ্বাসরোধ করে ছেলেকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে ফেলার দু’ মাস ২০ দিন পর স্থানীয়রা নিহতের বাবা ও বিমাতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। উপজেলার চম্পাফুল গ্রাম থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে পুলিশ নিহতের লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে, গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নিহতের নাম আরিফ বিল্লাহ (১৭)। সে কালিগঞ্জ উপজেলার চম্পাফুল গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন, নিহতের বাবা ইমান আলী মোড়ল(৫৫) ও তার বিমাতা (ইমান আলীর দ্বিতীয় স্ত্রী) জোহরা বেগম (৪২)।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজিজুর রহমান জানান, চম্পাফুল গ্রামের ইমান আলী মোড়ল পাঁচ বছর আগে ছেলে আরিফ বিল্লাহকে তার কাছে রেখে প্রথম স্ত্রী খালেদাকে তালাক দেন। পরে খালেদা অন্যত্র বিয়ে করেন। এরপর ইমান আলী জোহরা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে তার জোহরা আরিফ বিল্লাহ’র সাথে খারাপ ব্যবহার করতেন। এক পর্যায়ে আরিফ বিল্লাহ মোবাইল কেনার টাকা চাওয়ায় চলতি বছরের ২৫ জুন রাত সাড়ে ১১টার দিকে তার সৎ মা জোহরা ও তার বাবা ইমান আলী তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

এরপর তারা আরিফ বিল্লাহ নিখোঁজ হয়ে গেছে মর্মে প্রচার দেয়। পরে তারা কাইকে কিছু না জানিয়ে গোপনে নিজেদের জমিতে তারা তার লাশ পুতে রাখে। এদিকে, ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে গত পহেলা সেপ্টেম্বর ছেলে পাগল হয়ে নিখোঁজ হয়ে গেছে মর্মে ইমান আলী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। তবে শুক্রবার বিকেলে স্থানীয় একটি চায়ের দোকানে ইমান আলী তার ছেলে আরিফকে শ্বাসরোধ করে হত্যা করে নিজের জমিতে পুঁতে রেখেছে মর্মে এক ব্যক্তির কাছে স্বীকার করে।

এরই প্রেক্ষিতে তাঁদের আটক করা হলে ছেলে হত্যার করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। ব ইমান আলী ও জোহরার স্বীকারোক্তি অনুযায়ি শনিবার বিকেলে নিহত আরিফের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

মোবাইল চাওয়ায় সৎ মা ও বাবার হাতে ছেলে খুন

প্রকাশিত : ০৯:২৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০