০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু

ছবি সংগৃহীত

আজ রবিবার (০৬ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু । গত ১৯ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধানের ৬০ দিনের বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন ডাকা হয়েছে। ফলে অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে বলে জানা গেছে।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত অধিবেশন ৬ থেকে ৯ সেপ্টেম্বর- এ ৪ কার্যদিবস চলার কথা। তবে প্রয়োজনে তা দু-তিন দিন বাড়তে পারে।

মহামারি নভেল করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবারও গণমাধ্যমকর্মীদের সরাসরি সংবাদ সংগ্রহের জন্য সংসদ কার্ড ইস্যু করা হয়নি। গত দুই (সপ্তম ও অষ্টম) অধিবেশনের মতো এবারও সংবাদকর্মীদের সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে খবর সংগ্রহ করতে হবে।

এছাড়াও অধিবেশনে সংসদ সদস্যদের অংশগ্রহণ সীমিত রাখা হচ্ছে। আগের দুটি অধিবেশনের মতো প্রতিদিন ৭০ থেকে ৯০ জন সদস্য অংশ নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থ ও বয়স্কদের অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে। যারা অংশ নেবেন তাদের করোনাকালীন সব স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে হবে। অধিবেশন কক্ষের আসন বিন্যাসও আগের দুই অধিবেশনের মতো দূরত্ব বজায় রেখে করা হয়েছে।

গত ১০ জুন একাদশ জাতীয় সংসদদের বাজেট অধিবেশন শুরু হয়ে শেষ হয় ৯ জুলাই। মোট ৯ কার্যদিবসের ওই অধিবেশনে চলতি অর্থবছরের বাজেট পেশ ও পাস হয়। সে অধিবেশনে বাজেট পাসসহ ১৬টি সরকারি বিলের মধ্যে ৫টি বিল পাস হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

“জেসিআই ঢাকা নর্থের ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সফিউদ্দিন আলা রাজু”

জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু

প্রকাশিত : ১২:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০