১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

নাটোরে জমি নিয়ে বিরোধে খুন হলো এক গৃহবধূ

নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে নিজ স্বজনদের হাতে খুন হলেন শিল্পী খাতুন নামে একজন গৃহবধূ। রোববার সকালে উপজেলার চৌগ্রাম মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শিল্পী খাতুন-৪০ উপজেলার চৌগ্রাম মন্ডলপাড়া এলাকার মৃত ইদ্রিস মন্ডলের স্ত্রী। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে।
এরাকাবাসী জানান, চৌগ্রাম মন্ডলপাড়া এলাকায় ৬ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে অংশীদারদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ গতকাল বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই পক্ষকেই জমিতে যেতে নিষেধ করে। কিন্তু পুলিশের সে নির্দেশ অমান্য করে আজ সকালে চৌগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রবি মন্ডল জমিতে গিয়ে চাষ করে শুরু করে। এসময় শ্ল্পিী খাতুন ও তার দুই বোন জমিতে গিয়ে চাষ করতে বাধা দিলে রবি মন্ডল ও তার লোকজন শিল্পী খাতুন ও তার বোনদের উপর হামলা চালিয়ে উপুর্যপরি ছুরিকাঘাত করে। এদের মধ্যে শিল্পী খাতুন ও তার বোন লাভলী আহত হয়। গুরুতর আহত অবস্থায় আহত দুজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্য রত চিকিৎসক শিল্পী খাতুনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিংড়া থানার ওসি নুরে অঅলম সিদ্দিকী জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইফুল ইসলাম এবং আব্দুল কুদ্দুসের ছেলে সাদ্দামকে আটক করেছে। তবে এ ঘটনায় এখনো কােন মামলা হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

নাটোরে জমি নিয়ে বিরোধে খুন হলো এক গৃহবধূ

প্রকাশিত : ০২:৪১:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০