হবিগঞ্জের চুনারুঘাটের বাল্লা সীমান্তের টেকেরঘাট গ্রামে দু’দল চোরাকারবারীর মাঝে সংঘর্ষে ইয়াকুত (৪৫) নামের এক চোরাকারবারী নিহত হয়েছে। এ আহত আরও ৫ জন হয়েছেন। এর মধ্যে রমজান আলীর ( ৪৮) অবস্থা গুরুতর।
শনিবার রাত ১০ টার দিকে গাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম টেকেরঘাটে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসি ও পুলিশ জানায়, রাত প্রায় ১০ টার সময় টেকেরঘাট গ্রামের কুখ্যাত চোরাকারবারী জমসের আলীর পুত্র ইয়াকুত ও একই গ্রামের আঃ খালেকের পুত্র রমজান আলীর মাঝে চোরাচালানের মালামাল কেনা-বেচা নিয়ে কথা কাটি হয়। এক পর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে।
এতে ইয়াকুত এবং রমজান গুরুতর আহত হয়। গুরুতর আহত ইয়াকুত ও রমজানকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। আশংকাজনক অবস্থায় রমজানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে রমজানের অবস্থা সংকটাপন্ন।
সুত্র জানান, রমজান এবং ইয়াকুত ভারতে গিয়ে চুরি করতো। সাম্প্রতি সময়ে তারা চুরি ছেড়ে চোরাচালানী ব্যবসায় যোগ দেয়। তারা স্থানীয় আসামপাড়া বাজার থেকে মটরসুটি, ছোলা, ছানার ডাল ও ইলিশ মাছ কিনে ভারতের ত্রিপুরাতে পাচার করতো। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক দাম জানান, নিহত ইয়াকুত আলী ও রমজান আলী চিহ্নিত চোরাকারবারী। তারা ভারতে মালামাল চোরাই পথে ক্রয় বিক্রয় করে। চোরা চালানের মালামাল কেনা-বেচা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইয়াকুত আলী নিহত হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















