০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রাজৈরে কুমার নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

মাদ্রাসার ছাত্র রাকিবুল শেখ

মাদারীপুর জেলার রাজৈরে নিখোঁজের একদিন পর নদী থেকে মাদ্রাসার ছাত্র রাকিবুল শেখ (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা । সোমবার ১১টার দিকে উপজেলার তাতীকান্দা কুমার নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয় । নিহত রাকিবুল শেখ একই এলাকার নান্নু শেখের ছেলে ও ঢাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় ১৩ পারা হাফেজি পড়তো ।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানাযায়, রোববার দুপুরে রাজৈর উপজেলার নান্নু শেখের ছেলে রাকিবুল শেখ (১২) তার আরো ২/৩ জন সাথীদের নিয়ে বাড়ির পাশে কুমার নদীতে গোসল করতে যায় । এসময় অন্যান্য সাথীরা গোসল করে বাড়ি গেলেও রাকিবুল শেখ পানিতে ডুবে নিখোঁজ হয় । পরে অনেক খোঁজাখুজির পর সোমবার সকাল ১১টার সময় স্থানীয়রা নিখোঁজ হওয়ার স্থান থেকে একটু দুরে রাকিবুলের মরদেহ ভাসন্ত অবস্থায় উদ্ধার করে । রাকিবুলের এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । রাজৈর থানার ওসি শেখ সাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

রাজৈরে কুমার নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৩:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০