মাদারীপুর জেলার রাজৈরের উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিনের পদোন্নতি জনিত কারণে বদলী হওয়ায় রাজৈর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষক এবং কর্মচারীদের আয়োজনে (সোমবার ৭ সেপ্টেম্বর) দুপুরে আছমত আলী খান মিলনায়তনে এক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় বিদায়ী ইউ এন ও কে ফুলেল শুভেচছায় বিদায় সংবর্ধনা দেওয়া হয় ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র শামীম নেওয়াজ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, একাডেমিক সুপারভাইজার বাবু ননী গোপাল। এসময় আরোও বক্তব্য রাখেন রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মনেন্দ্রনাথ বাড়ৈ, সরকারি কেজেএস মডেল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক অলিক কুমার ধর, টেকেরহাট আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধক্ষ্য আসরাফুল আলম, সাতবারিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















