০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

১৫ হাজার আম গাছ ও চারা পুড়ে ফেলার অভিযোগ

নওগাঁর সাপাহারে এক নার্সারিতে রাতের অন্ধকারে আগাছা দমন করার উচ্চ ক্ষমতাসম্পন্ন বিষ প্রয়োগ করে প্রায় ১৫ হাজার আম গাছের চারা ও আম গাছের ক্ষতি করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সৈয়দপুর গ্রামে আতাউর রহমান (৪৫) নামে এক কৃষকের। এতে ২ বিঘা জমির উপর নার্সারীতে থাকা ১৫ হাজার আম গাছের চারা ও আম গাছের ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ্য কৃষক জানিয়েছেন।
জানা গেছে, উপজেলার সৈয়দপুর গ্রামে কৃষক আতাউর রহমান ২ বিঘা জমিতে নার্সারী তৈরি আমের চারা ও আম বাগান তৈরী করেন। গত মঙ্গলবার রাতের অন্ধকারে কে বা কাহারা আম বাগানে ও নার্সারীতে প্রবেশ করে আগাছা দমন করার উচ্চ ক্ষমতা সম্পন্ন বিষ (রাসায়নিক দ্রব্য) প্রয়োগ করে বাগানের ও নার্সারীর প্রায় সকল গাছ পুড়ে দিয়েছে।
বাগান মালিক আতাউর রহমান জানান, আম বাগান ও নার্সারীর প্রায় ১৫ হাজার গাছ নষ্ট হয়েছে। এতে প্রায় ৫/৬ লাখ টাকা ক্ষতিগ্রস্থ্য হয়েছি। দ্রæত ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের শান্তির দাবি জানান। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
এলাকাবাসী এমরান আলী জানান, বিষয়টি শুনতে পেরে আমি আতাউর রহমানের বাগানে গিয়ে দেখি প্রায় গাছ লালচে ও পুড়ে গেছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

১৫ হাজার আম গাছ ও চারা পুড়ে ফেলার অভিযোগ

প্রকাশিত : ০৫:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০