দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তাঁর মুক্তিযোদ্ধা বাবা ওমর আলী শেখের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং তার সন্তান ইউএনও’র উপর হামলার প্রতিবাদে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলার জমিনে যেখানে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উপর হামলা হবে, কালীগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা তার প্রতিবাদ জানাবে এবং আন্দোলন সংগ্রাম করে যাবে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম আমাদের সন্তান ও তার পিতা আমাদের সহযোদ্ধা। তাদের উপর যারা হামলা চালিয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানাচ্ছি।
এই সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার, পৌর ও ইউনিয়ন কমান্ডারসহ আন্যান্য মুক্তিযোদ্ধাগণ মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















