ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যাচেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইউএনওর দুই গাড়িচালককে আটক করেছে পুলিশ। তারা হলেন- চালক হাফিজ ও ইয়াসিন
আটক ২ জন হলেন- উপজেলা ভূমি অফিসের গাড়িচালক ইয়াসিন আলী (৩০) ও উপজেলা পরিষদের পরিচ্ছন্নতাকর্মী অরসোলা হেমব্রম (৩৮)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ঘোড়াঘাটের ইউএনও ও তার বাবার ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য দিনাজপুর ডিবি অফিসে নিয়ে আসা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের জেলা ডিবি অফিস কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে তোলা হবে এবং রিমান্ডের আবদেন করা হবে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















