রাজধানীর ডেমরার অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ও ময়লার ভাগাড় উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ।
গত সোমবার বিকালে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী নারায়ণগঞ্জ সড়ক বিভাগ-১ এর উপ বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান,রাজধানীর ডেমরার মাতুয়াইল, শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় দীর্ঘদিন যাবত মহাসড়কের একাংশ দখল করে টং দোকান চা ও পানের সহ ময়লার বাগারের স্তুপ তৈরি করে মহাসড়কে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে যান চলাচলের সমস্যা হয়।
এসময় তিনি বলেন, মহাসড়কের যাতে যান চলাচল অবাধে ও নিবিঘ্নে চলাচল করতে পারে সে জন্য ওই এলাকার মহাসড়কের উপর থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















