০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

‘পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে’

চট্টগ্রাম রেঞ্জের নবাগত ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেছেন, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব নিয়ে কাজ করতে হবে। পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, সেই মনোভাব নিয়ে সততার মাধ্যমে পুলিশ সদস্যদের সুনামের সাথে কাজ করতে হবে।
মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে জেলা পুলিশ লাইনস ড্রিল শেডে এ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

নবাগত ডিআইজি আরও বলেন, সমাজের সর্বস্তরের বিপদগ্রস্ত মানুষ পুলিশের কাছে আশ্রয় চায়। কারণ পুলিশ তাদের নানা সমস্যার সমাধানে পাশে থেকে কাজ করে থাকে। সুতরাং সমাজের সর্বস্তরের মানুষের আস্তা ও বিশ্বাস অর্জনসহ পেশাদারিত্ব নিয়ে পুলিশকে কাজ করে যেতে হবে। স্বাধীনতার পরবর্তী সময় থেকে পুলিশের যে সুনাম বাংলাদেশের স্বাধীনতা অর্জনে রয়েছে- সেই সুনামকে অটুট রাখতে হবে।

এ সময় কক্সবাজারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি, ক্যাম্প ও পুলিশ লাইনসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি পুলিশ লাইনস পরিদর্শন করেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

‘পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে’

প্রকাশিত : ০৯:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০