০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

স্বাধীন বাংলা ফুটবল দলের খ্যাতিমান স্ট্রাইকার লাইফ সাপোর্টে

স্বাধীন বাংলা ফুটবল দলের খ্যাতিমান স্ট্রাইকার নওশেরুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন।

প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে আইসিইউ ফাঁকা না থাকায় তাকে রাজধানীর গ্রিনরোডের গ্রিন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নওশেরুজ্জামান পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করে তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু অর্জনকারী সাবেক এ ফুটবলার জাতীয় দলের পাশাপাশি দীর্ঘদিন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন। এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী নওশের মোহামেডান ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যানও ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

স্বাধীন বাংলা ফুটবল দলের খ্যাতিমান স্ট্রাইকার লাইফ সাপোর্টে

প্রকাশিত : ১১:১৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০