০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে বিসিবির নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির নিলাম। এবারের নিলামে দেশের তারকা ক্রিকেটাররা কোটির বেশি করে পয়েন্ট পেলেও কোটির নিচে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন! অনেকটা বিস্ময়কর মনে হলেও এর নেপথ্যে আছে অন্য কারণও।

ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে খেলতে পারবেন না রিশাদ হোসেন। ওই সময় বিগ ব্যাশে ব্যস্ত থাকবেন তিনি। তবুও দল পেয়েছেন ডানহাতি এই লেগ স্পিনার। ৬০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে ফরচুন।

নতুন খবর, বিগ ব্যাশের আসন্ন আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার প্রস্তুাব পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। গতকাল অস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন বাঁহাতি এই পেসার।

বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন বিগ ব্যাশের পুরো মৌসুমেই মেলবোর্নের হয়ে খেলতে দেখা যাবে এই পেসারকে। বিসিবিও তাকে ছাড়পত্র দিচ্ছে বলে জানা গেছে। যে কারণে বিসিবির নতুন টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে দেখা যাবে না তাকে।

এ ছাড়া বিগ ব্যাশের পুরো মৌসুম খেলবেন রিশাদও। আসন্ন আসরে এবারো তিনি খেলবেন হোবার্ট হ্যারিকেন্সে। পুরো আসর খেলার কারণে ডি থ্রির টি-টোয়েন্টি সংস্করণে খেলা হবে না রিশাদের।

ডিএস./

জনপ্রিয়

সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ

প্রকাশিত : ১২:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬