০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কুষ্টিয়ার আদালতে ডিজিটাল কজলিস্ট ও ডিসপ্লে বোর্ডের উদ্বোধন

কুষ্টিয়ায় প্রথমবারের মত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ডিজিটাল কজলিস্ট ও ডিসপ্লে বোর্ডের উদ্বাধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী আনুষ্ঠানিকভাবে এই বোর্ডের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ( জেলা ও দায়রা জজ) মুন্সী মোঃ মশিয়ার রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ হাবিবুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ তহিদুল ইসলাম, শেখ তারিক এজাজসহ বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে ডিজিটাল কজলিস্ট ও ডিসপ্লে বোর্ড উদ্বোধন কুষ্টিয়ার বিচার বিভাগের জন্য একটি মাইল ফলক। এর মাধ্যমে বিজ্ঞ আইনজীবী, তাদের সহকারী, বিচার প্রার্থী জনগণ ও সংশ্লিষ্ট সবাই আদালতের দৈনিক মামলার তথ্য জানতে সহজ হবে।

ডিসপ্লেলের মাধ্যমে আদালতের দৈনন্দিন মামলা সম্পর্কিত তথ্য প্রাপ্তির দ্বার আরো বেশী উম্মেচন হলো। তিনি বলেন, কুষ্টিয়ায় আইনের শ্সান প্রতিষ্ঠার জন্য ডিজিটাল কজলিষ্ট ও ডিসপ্লে বোর্ড গুরুত্ব পূর্ন ভুমিকা রাখবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান বলেন, ডিজিটাল কজলিষ্ট ও ডিসপ্লে বোর্ডের মাধ্যমে প্রতিদিন মামলার সকল তথ্য আইনজীবী, সহকারী ও সাধারণ বিচার প্রার্থী জনগন জানবে এবং হয়রানী থেকে মুক্তি পাবে। তিনি বলেন এই বোর্ডের মাধ্যমে মামলা সম্পর্কিত আদালতের সিদ্ধান্ত, ধার্য তারিখ, আদালতের আদেশ ও রায় ইত্যাদি গুরুত্ব পূর্ণ তথ্য যে কেউ সহজে যাতে জানতে পারে তার ব্যবস্থা করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

কুষ্টিয়ার আদালতে ডিজিটাল কজলিস্ট ও ডিসপ্লে বোর্ডের উদ্বোধন

প্রকাশিত : ০৫:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০