০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সাঈদ আহমেদ আসলামের পিতা’র দাফন সম্পন্ন

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের পিতা, ডামুড্যার কৃতি সন্তান, সমাজ সেবক আলী আকবর মিয়া (৮৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২০) সকাল আনুমানিক সাড়ে ৭ টায় রাজধানীর বিএসএমএমইউ’তে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের নাতী বি.এম তিতাস এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, মরহুম আলী আকবর মিয়া’কে বৃহস্পতিবার বাদ জোহর ঢাকার সিদ্ধেশ্বরী জামে মসজিদে ১ম জানাজা এবং শুক্রবার সকাল সাড়ে ৯টায় তার নিজ এলাকায় শরীয়তপুরের ডামুড্যার ধনই হাফেজিয়া মাদ্রসায় ২য় জানাজা শেষে মাদ্রসা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মরহুমের উভয় জানাজায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও নানান শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অন্যদিকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহান আল্লাহর কাছে মরহুমের জান্নাতবাসী কামনা করেছেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি সফিকুর রহমান কিরন, সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু, সাবেক সভাপতি এ্যাড. জামাল শরীফ হিরু, সহ-সভাপতি কর্ণেল এস.এম ফয়সাল (অব.) এবং নানান শ্রেণী পেশার মানুষ। এছাড়াও আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম তার পিতা মরহুম আলী আকবর মিয়া’র রুহের মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করেছেন, আমিন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

সাঈদ আহমেদ আসলামের পিতা’র দাফন সম্পন্ন

প্রকাশিত : ০৪:৫৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০