পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে চলমান করোনা পরিস্থিতিতে সেনাজোনের ত্রান বিতরন অব্যাহত রয়েছে। আজ শুক্রবার সকাল ৯ টায় আলীকদম সেনাজোনের তত্ত¡াবধানে আলীকদম উপজেলার আমতলী আশ্রয়ন প্রকল্প এলাকার অসহায় ,দুস্থ, সুবিধা বঞ্চিত ও কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে এসব ত্রান বিতরন করা হয়। আলীকদম সেনাজোনের একদল সেনা সদস্য সকাল থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত পূর্বক এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।
ত্রান বিতরন কালে আলীকদম সেনাজোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মোশতাক বলেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে আমরা কর্মহীন দরিদ্র পরিবারকে সামাজিক দূরত্ব নিশ্চিত পূর্বক এ সহযোগীতা করে যাচ্ছি। এ সময় তিনি সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি ফেস মাস্ক পরিধান করতে জনসাধারনকে প্রেষনা প্রদান করেন। তিনি জনসাধারনকে আশ্বস্থ করেন বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগনের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















