দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ গঠনের অঙ্গিকারে অটল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর অঙ্গিকার বাস্তবায়নে কুষ্টিয়ার সচেতন নাগরিকদের নিয়ে গঠিত হলো একটি অরাজনৈতিক সংগঠন দুর্নীতি, মাদক ও দালাল প্রতিরোধ ফোরাম । এই ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম স্বপন, সাধারন সম্পাদক বিশিষ্ট আইনজীবি এ্যাড. রফিকুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ নাজমুল হোসেন সহ ২৫ সদস্য ।
উক্ত ফোরাম গঠন উপলক্ষে শনিবার ১২ সেপ্টেম্বর সকালে কুষ্টিয়া জজ কোর্ট চত্বরে অবস্থিত গ্রীণ “ল” এসোসিয়েট মিলনায়তনে আলোচনা সভা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া বারের সিনিয়র আইজীবি এ্যাড. আব্দুল বারী । এ বিষয়ে আলোচনা করেন দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিদেক সংগঠনের উদ্যোক্ততা শামসুল আলম স্বপন। কুষ্টিয়া বারের সিনিয়র আইনজীবি এ্যাড. রফিকুল ইসলাম সবুজ, দৈনিক আমার সংবাদ ও ডেইলী ট্রাইব্যুনাল কুষ্টিয়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল, বিশিষ্ট সমাজ সেবক আবদুল হক হবু, নারী নেত্রী কুমকুম কবীর, কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম রেজা, সাধারন সম্পাদক শেখ নাজমুল হোসেন, এ্যাড. সানোয়ারা খাতুন শানু, প্রমুখ ।
আলোচকরা বলেন প্রধানমন্ত্রী চান এ সমাজ মাদক ও দুর্নীতি মুক্ত হোক। তিনি এ ব্যাপারে দেশের জনগণকে সহযোহিতা করার জন্য আহŸান জানিয়ে বলেছেন অপরাধীকে ধরে প্রশাসনের হাতে তুলে দিন । কিন্তু সাধারণ মানুষ অপরাধ দেখলেও মুখ খুলতে সাহস পায় না। দুর্নীতি ও মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করা দালাল শ্রেণীর জন্য। দালালের কারণে মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গঠন সম্ভব হচ্ছে না। কারণ মাদক ব্যবসায়ীদের হাতে আছে কালো টাকা আর মাসোহারা দিয়ে পোষা হয় দালাল ও সন্ত্রাসী বাহিনী । ফলে জনগণ ভয়ে এসব অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। যে কারণে কুষ্টিয়া আজও মাদক ও দুর্নীতি মুক্ত হয়নি। দেশ মাদক মুক্ত না হলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানদের করুন পরিনতি হবে সে কথা বলার অপেক্ষা রাখেনা । সংগঠিত শক্তির মাধ্যমে সরকারের পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনকে সহযোগিতা করলে সমাজ থেকে মাদক ও দুর্নীতি নির্মূল করা সম্ভব ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কুষ্টিয়া বারের সিনিয়র আইনজীবি এ্যাড. আব্দুল বারী ও কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটি (সনাক)এর সভাপতি সভাপতি হাজী রফিকুল ইসলাম টুকু কে উপদেষ্টা মনোনীত করা হয়। সেই সাথে আগামী দুই বছরের জন্য দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক শামসুল আলম স্বপনকে সভাপতি ,কুষ্টিয়া বারের সিনিয়র আইনজীবি এ্যাড, রফিকুল ইসলাম সবুজকে সাধারণ সম্পাদক, সাংবাদিক নজরুল ইসলাম মুকুলকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংবাদিক শেখ নাজমুল হোসেনকে সাংগঠন্কি সম্পাদক, সাংবাদিক শাহ আলম রেজাকে অর্থসম্পাদক মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















