০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রাজৈরে বন্যা ও করোনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী কপালি যুব সংঘের পক্ষ থেকে বন্যা ও করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা করা হয়েছে।
(শনিবার ১২ সেপ্টেম্বর) বিকেলে বদরপাশার কেজেএস নাট মন্দির প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক নৌমন্ত্রী মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। সাবেক যুগ্ম সচিব ও কপালি যুব সংঘের সভাপতি বাবু সুশেন চন্দ্র রায়ের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া, শিবচর সার্কেলের সিনিয়র এএসপি মোঃ আবির হোসেন, স্থানীয় সাংসদ প্রতিনিধি মাদারীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম ফুয়াদ, ভূমি কমিশনার রেজওয়ানা কবির, রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো সাদি, জেলা পরিষদ সদস্য জালালুর রহমান মোল্যা,সদস্য নুরজাহান পারুল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি শাহাবুদ্দিন সাহা, প্রমুখ। এ সময় কপালি যুব সংগঠনের নিজ অর্থায়নে বন্যায় ও করোনায় ক্ষতিগ্রস্ত ২২০ টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণ ও মাক্স বিতরণ করা হয়। এ সময় ১২০ জন মুসলিম পরিবার ও ১০০ কপালি সম্প্রদায়ের পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা করা হয়।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

রাজৈরে বন্যা ও করোনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

প্রকাশিত : ০৮:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০