০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মহাদেবপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

নওগাঁয় প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় মহাদেবপুর উপজেলার নওহাটা এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় নওহাটা মোড়ে স্থানীয় এলাকাবাসি ও হেল্পলাইন-হ্যালো নওগাঁর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। নওগাঁ জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়ায় মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দুই শতাধিক এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র, চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবনাথ মিশ্র, জাতীয় চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ, যুবলীগ নেতা কামরুজ্জামান বাবু, আতাউর রহমান, রেড ফ্রাইডে’র চেয়ারম্যান শাহিনুর আলম শাহীন, গ্রন্থাগারিক মনির হোসেন প্রমুখ
এ সময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। জেলা শহরের নিকটবর্তী এলাকায় স্থাপন করা হলে সব দিক থেকে উত্তম হবে। যোগাযোগ, আবাসন ব্যবস্থা ও এক ফসলা সরকারি খাস জমিসহ বিভিন্ন গুরুত্বের দিক থেকে নওহাটা সবচেয়ে উপযুক্ত স্থান। এতে এলাকায় শিক্ষা ক্ষেত্রেও ব্যাপক অগ্রগতি হবে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

মহাদেবপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

প্রকাশিত : ১০:০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০