০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শিবপুরে স্বামীর হাতে স্ত্রীসহ ৩ জন খুন আটক ১

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের  কারনে স্বামীর ছুরিকাঘাতে ২ মহিলা সহ ৩ জন খুন হয়েছে। এ সময় আহত হয়েছে ২ জন।  শিবপুর থানা পুলিশ এ ঘটনায় জড়িত থাকায় আটক করেছে বাদল মিয়া নামে অভিযোক্ত এক জনকে। ঘটনাটি ঘটেছে ১৩ সেপ্টেম্বর ২০২০(রোববার) সকালে নরসিংদী জেলা  শিবপুর উপজেলার কুমরাদি নামক  এলাকায়। নিহতরা হলো বাদলের স্ত্রী নাজমা(৪৫),  বাড়িওয়ালা তাইজুল ইসলাম (৬০) ও তার স্ত্রী মনোয়ারা(৫০)। আহতরা হলো তাইজুল ইসলামের মেয়ে কুলসুম(১৮) ও বাদলের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে পারিবারিক কলহের জেরে বাদল মিয়া ও তার স্ত্রী নাজমার সাথে ঝড়রা হয়। এতে তাদের ঝগড়া থামাতে আসে বাড়ীর মালিক তাইজুল ইসলামের স্ত্রী মনোয়ারা। এক পর্যায়ে বাদল তার স্ত্রীকে ছুরিকাঘাত করলে তাদের মাঝে মনোয়ারা গিয়ে বাঁচাতে গেলে ছুরিকাঘাত হয়ে মনোয়ারা মারা যায়। এ নিয়ে দু’পরিবারের মধ্যে সংর্ঘষ বাধলে ছুরিকাঘাত হয়ে মারা যায় তাইজুল ইসলাম ও নাজমা। এতে আহত হয় তাইজুল ইসলামের মেয়ে কুলসুম(১৮) ও বাদলের ছেলে (অজ্ঞাত )। এ ঘটনায় জড়িত থাকায়  শিবপুর থানা পুলিশ  বাদল মিয়া নামে এক জনকে আটক করে  । শিবপুর মডেল থানার ওসি(তদন্ত) মোঃ আবুল কালাম  জানান,    নিহত ৩ জনকে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখনো থানায় কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

শিবপুরে স্বামীর হাতে স্ত্রীসহ ৩ জন খুন আটক ১

প্রকাশিত : ০৪:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০