সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্বাধীনতার ঘোষক মানতে নারাজ কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খলিলুর রহমান।
পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভায় অবস্থিত এ প্রতিষ্ঠানটি। বঙ্গবন্ধুর নামে নামকরন থাকা সত্তেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কোন অনুষ্ঠান করে না বলে ছাত্র-ছাত্রীদের ও স্থানিওদের অভিযোগ।
পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান (মহিব মিয়া)র স্ত্রী বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি থাকা সত্তেও কি করে বিএনপির নেতা অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হয়? এ প্রশ্ন তৃনমূল আওয়ামী লীগের। কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির ফোন নাম্বারে ফোন দিলে ফোন রিসিভ করেনি।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন,যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মূল্যায়ন না করে তাহলে তদন্ত করে আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খলিলুর রহমানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে নারাজ।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















