১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

করোনায় আক্রান্ত দিয়েগো সিমিওনে

করোনাভাইরাসে আক্রান্ত অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। ক্লাবের পক্ষ থেকে টুইট করে এ খবর জানানো হয়েছে। সিমিওনের শরীরে করোনাভাইরাসের অবশ্য কোনও উপসর্গ নেই। তাঁকে এখন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রি সিজন করার জন্য লস এঞ্জেলস দ্য সান রাফায়েলে গিয়েছিল অ্যাটলেটিকো। সেখান থেকে ফেরার পরে শুক্রবার পরীক্ষায় ধরা পড়ে করোনায় আক্রান্ত আর্জেন্টিনার প্রাক্তন এই ফুটবলার।

১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এ বারের লা লিগা। লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের ‘ফাইনাল এইটে’ অংশ নিয়েছিল সিমিওনের দল। তার ফলে লা লিগায় নামার আগে বেশ খানিকটা সময় পেয়ে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। চলতি মাসের ২৭ তারিখ গ্রানাদার বিরুদ্ধে ম্যাচ দিয়ে লা লিগায় অভিযান শুরু করছে অ্যাটলেটিকো।

প্রথম ম্যাচে নামার আগে সুস্থ হয়ে উঠবেন সিমিওনে, এমনটাই মনে করছেন ক্লাব কর্তারা।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

করোনায় আক্রান্ত দিয়েগো সিমিওনে

প্রকাশিত : ১২:০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০