০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

‘ইতিবাচক জবাবের অপেক্ষায় বিসিবি’

শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনমনীয়তার কারণে প্রায় ভেস্তে যেতে বসেছে বাংলাদেশ জাতীয় দল ও এইচপি বহরের শ্রীলঙ্কা সফর। বিসিবি পরিষ্কার জানিয়ে দিয়েছে, লঙ্কানদের বেঁধে দেয়া শর্ত মেনে কিছুতেই জাতীয় দল ও এইচপি বহরকে শ্রীলঙ্কা পাঠানো হবে না।

‘শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড যে শর্ত জুড়ে দিয়েছে, তা মেনে কিছুতেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া সম্ভব না’- বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার বিকেলে এমন ঘোষণা দেয়ার পর বল এখন লঙ্কানদের কোর্টে, তারা তাদের অবস্থান থেকে সরে না আসলে বাতিল হয়ে যাবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর।

এখন তাই লঙ্কান বোর্ডের জবাবের অপেক্ষা। লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় নমনীয় হয়ে বিসিবিকে জানালেই দু’পক্ষের মধ্যে রফা হবে। তখন আবার সিরিজ অনুষ্ঠানের সম্ভাবনা থাকবে।

এদিকে সোমবার রাতে লঙ্কান ক্রীড়ামন্ত্রী তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে নমনীয় হওয়ার জন্য অনুরোধ জানিয়ে টুইট করেছেন। যা দেখে বিসিবিতেও জেগেছে খানিক আশার আলো। ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খানের আশা, ‘লঙ্কানরা তাদের অবস্থান থেকে সরে আসলে আমাদের দল পাঠানোর সম্ভাবনা আছে যথেষ্ঠ। আমরা তো সেখানে যেতেই চাই।’

আজ (মঙ্গলবার) বিসিবির অন্যতম শীর্ষ পরিচালক ও জাতীয় দল পরিচালনা, তত্ত্বাবধান কমিটি প্রধান আকরাম খান বলেন, ‘বল এখন লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কোর্টে। তারা তাদের অবস্থান পাল্টে আমাদের কোয়ারেন্টাইনের বিষয়ে নমনীয় হলে অবশ্যই সফরে হবে।’

আকরামের আশা আজ বিকেল বা সন্ধ্যার ভেতরেই একটা জবাব আসবে এবং সেটা হতে পারে ইতিবাচক। তার শেষ কথা, ‘যেহেতু লঙ্কান ক্রীড়ামন্ত্রী ইতিবাচক অবস্থান জানিয়েছেন, তাই আমার ধারণা লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ও কঠোর অবস্থান থেকে সরে আসবে। আর যদি তারা নমনীয় হয়, তাহলে অতি অবশ্যই আমাদের জাতীয় দল পাঠানোর সুযোগ থাকবে।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত সন্ত্রাসী ‘ডন রাসেল’ আটক

‘ইতিবাচক জবাবের অপেক্ষায় বিসিবি’

প্রকাশিত : ০৩:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০