ঝিনাইদহের হরিণাকুন্ডতে পৌরসভার ছয় কোটি তেইশলক্ষ টাকা ব্যায়ে (৬,২৩,০০০০০) ১৪টি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গত মার্চ মাসে ২০১৯-২০ অর্থবছরে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২-এর আওতায় শহরতলির জোড়াপুকুরিয়া মান্দারতলা, পার্বতিপুর, বৈঠাপড়া, দিগনগর, পোলতাডাঙ্গা, আমেরচারাসহ বিভিন্ন এলাকায় পাঁচ কোটি টাকা ব্যয়ে সাড়ে নয় কিলোমিটার সড়ক কার্পেটিংকরণ ও শহরের কারিগরপাড়া এলাকায় এক কোটি টাকা ব্যয়ে একটি আরসিসি ড্রেন নির্মাণ কাজের টেন্ডার আহ্বান করা হয়। এ ছাড়া এপ্রিল মাসে এডিপি প্রকল্পের আওতায় রাস্তা সলিংকরণ, কবরস্থান উন্নয়ন ও কালভার্ট নির্মাণের জন্য আরও ৫২ লাখ টাকার টেন্ডার সম্পন্ন করা হয়।
উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু,প্যানেল মেয়র খাইরুল ইসলাম, প্রকৌশলী আখতারুজ্জামান কাজল, কার্য-সহকারী সাইফুল ইসলাম রানা, ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















