০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে ২৩ সেপ্টেম্বর ২০২০ মনোনায়ন পত্র দাখিলের শেষ তারিখ, ২৬ সেপ্টেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ, ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের তারিখ এবং ২০ অক্টোবর ২০২০ তারিখ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে মেয়াদ উত্তীর্ন মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মহিপুরের সাধারন ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় সরকার পরিষদের এ নির্বাচনে অংশগ্রহন ইচ্ছুক চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা ভোট যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি শুরু করেছেন।
এতে মহিপুরের গ্রামীন জনপদ উৎসব মুখর হয়ে উঠতে শুরু করেছে। এছাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীকের মনোনয়ন পেতে নিজ নিজ দলের হেভিওয়েট নেতাদের কাছে দৌড় ঝাঁপ শুরু করেছেন। সাধারণ জনগণ বলছেন অবহেলিত মহিপুরের উন্নয়নের স্বার্থে তারা নতুন ও সৎ শিক্ষিত মুখ খুঁজছেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত : ১০:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০