০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

আত্রাইয়ে ট্রাক্টরের ধাক্কায় গৃহবধূ নিহত

প্রতীকী ছবি

নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল যাত্রী গৃহবধূ রুপালী বেগম (৩৫) নিহত হয়েছেন। উপজেলার ছোট রসুলপুর এলাকায় বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনারপর ট্রাক্টর চালক পালিয়ে যায়।

নিহত রুপালী বেগম উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের চৌরবাড়ি গ্রামের খলিল হোসেনের স্ত্রী।
জানা যায়, বুধবার দুপুরে রুপালি বেগম তার আত্মীয়ের সাথে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ভবানীপুর বাজারে কেনাকাটার জন্যে আসছিলেন। পথের মধ্যে উপজেলার ছোট রসুলপুর এলাকায় পৌঁচ্ছালে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রুপালী বেগম ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আত্রাইয়ে ট্রাক্টরের ধাক্কায় গৃহবধূ নিহত

প্রকাশিত : ০৬:৫৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০