০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কুষ্টিয়ার মিরপুরে নির্যাতনে গৃহবধুর মৃত্যুতে মানববন্ধন

কুষ্টিয়ার মিরপুরে স্বামী ও শাশুড়ীর নির্যাতনে নিহত গৃহবধু মিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহত মিমের স্বজন ও এলাকাবাসী।

বুধবার সকাল সাড়ে ৯ টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কচুয়াদহ গ্রামে মিমের দাফনের আগে তার কফিন সামনে রেখে এই মানববন্ধন করেন মিমের বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। এসময় তারা মিমের হত্যাকারী হিসেবে মিমের স্বামীসহ তার শাশুড়ীর ফাঁসির দাবী জানান।

নিহত মিমের মা তাজমা খাতুন জানান, ৪ বছর আগে কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া এলাকার মৃত জিন্না মোল্লার ছেলে এজাজা আহম্মেদ বাপ্পী’র সাথে মিমের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের দাবীতে বাপ্পীর মা এবং বাপ্পী মিমের উপর নির্যাতন চালাতো।

গত ২ সেপ্টেম্বর মোটরসাইকেলের দাবী তুলে মিমকে বেধরক পিটিয়ে আহত করে, কাউকে কিছু না জানিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে চলে যায় বাপ্পী। পরে প্রতিবেশিদের কাছ থেকে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় মিমের স্বজনরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মিমকে খুজে পায়। পরের দিন তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতলে নেয়া হয়। সেখানে ১৩ দিন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত মঙ্গলবার ভোর ৪টার সময় মারা যায় মিম। মিমের পরিবারের দাবি এই ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করলেও এখনো মামলা নেয়নি পুলিশ।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

কুষ্টিয়ার মিরপুরে নির্যাতনে গৃহবধুর মৃত্যুতে মানববন্ধন

প্রকাশিত : ০৮:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০