প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত হবিগঞ্জ কৃষি বিশ^বিদ্যালয়সহ বৃহৎ চারটি দাবি পূরণ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, ২০১৪ সালের ২৯ নভেম্বর শেখ হাসিনার হবিগঞ্জ সফরকালে আয়োজিত জনসভায় তিনি চারটি দাবি উপস্থাপন করেন। এগুলো হচ্ছে হবিগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপন, শায়েস্তাগঞ্জকে উপজেলায় উন্নীতকরণ, কৃষি বিশ^বিদ্যালয় ও বাল্লা স্থলবন্দর স্থাপন। এ সময় প্রধানমন্ত্রী দাবিগুলো বাস্তবায়নের আশ^াস প্রদান করেন। এর প্রেক্ষিতে পর্যায়ক্রমে সবগুলো দাবি বাস্তবায়ন করা হয়েছে। এর মাঝে সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে হবিগঞ্জ কৃষি বিশ^বিদ্যালয় আইন পাশ হয়েছে।
মতবিনিময় সভায় হবিগঞ্জবাসীর প্রাণের দাবিগুলো যথাযথভাবে পূরণ করায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মো. ইসমাইল হোসেন প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















