সৈয়দ আহাম্মদ লাভলুঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের বুধবার রাত ১১ টায় ঢাকা বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না——-রাজেউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ ডায়াবেটিসসহ বিভিন্ন রুগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও এক ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ১ম জানাযা বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা বাগিচাগাও ডায়াবেটিস হাসপাতালের সামনে, ২য় জানাযা বাদ জোহর ব্রাহ্মণপাড়া সরকারি হাইস্কুল মাঠে এবং ৩য় জানাযা বাদ আছর শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, এসএপি আমিরুল ইসলাম, বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার, এডভোকেট আবদুল মতিন খসরু এমপি’র একান্ত সচিব মাহবুব হোসেন, বুড়িচং উপজেলা নিবার্হী অফিসার ইমরুল হাসান, ব্রাহ্মণপাড়া উপজেলা নিবার্হী অফিসার ফৌজিয়া সিদ্দিকা (শোক জানান), সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ আবদুল কাফী, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, অধ্যক্ষ আলতাফ হোসেন, অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা ছারোয়ার খান, যুগ্ম সম্পাদক মনিরুল হক, শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, ইউপি চেয়ারম্যান পর্যাক্রমে হাজী মোঃ জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন মাষ্টার, মোস্তবা আলী শাহীন, আবুল কালাম আজাদ, আনিসুর রহমান ভুইয়া, গিয়াস উদ্দিন মুহাম্মদ, আওয়ামীলীগ নেতা আবদুস ছালাম বেগ, ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকী, কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন, মরহুমের ছোট ভাই সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, সাবেক ভিপি মনির হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহআলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, সহ-সভাপতি শাহআলম খোকন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, বুড়িচং আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, আওয়ামীলীগ নেতা হাজী জামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মরহুমের বড় ছেলে আবু তৈয়ব অপি, ছোট ছেলে আবু ছায়েব বাপ্পি, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, যুবলীগের আহবায়ক সুলতান আহাম্মদ, সদস্য সচিব জহিরুল হক, সেচ্ছাসেবকলীগের সম্পাদক বিল্লাল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মাসুদ আলম, সাবেক চেয়ারম্যান শাহিন খান, যুবলীগ নেতা মোশারফ হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহিদুল হাসান পলাশ, সদস্য সচিব ইমদাদুল হক বাপ্পি, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাসির খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মুসুল্লিবৃন্দ। জানাযা পূর্বে জেলা প্রশাসক ও ব্রাহ্মণপাড়া ইউএনও মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















