০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

খালে ডুবে নিখোঁজ শিশু আকাশীর মরদেহ উদ্ধার

 রাজধানীর ডেমরায় ডিএনডি খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া বুদ্ধি প্রতিবন্ধী শিশু আকাশীর (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের  ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে ডেমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর)দুপুরে চার শিশুর সঙ্গে খালে নেমে সাঁতার কাটার সময় পানিতে তলিয়ে গিয়েছিল আকাশী।স্থানীয় একটি ছেলে বিষয়টি খেয়াল করে জুঁইকে উদ্ধার করতে পারলেও আকাশিকে খুঁজে পায়নি সে। আকাশির খেলার সাথিরা বাড়িতে গিয়ে ভয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে বিকালে আকাশির মা-বাবা তাকে খুঁজে না পেয়ে জুঁইসহ তার বান্ধবীদের জিজ্ঞেস করলে জুঁই ভয়ে ভয়ে ডুবে যাওয়ার ঘটনা বলে।
আকাশি শেরপুরের নলিতাবাড়ী থানার চাঁদগাঁও গ্রামের মো.আনোয়ার হোসেনের বড় মেয়ে। তারা বর্তমানে ডেমরার বামৈল এলাকায় জাকির মাস্টারের বাড়িতে ভাড়া থাকে।তার মা গৃহকর্মীর কাজ করেন ও বাবা নিরাপত্তা প্রহরী।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া বলেন, ডেমরা থানার বামৈল এলাকার দুপুর ২ টায় ডিএনডি খালে আকাশি নামের শিশুটি গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১২টা পর্যন্ত তার সন্ধান মেলেনি। পরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ডুবুরি দল ফের উদ্ধার অভিযান চালায়। নিখোঁজের ১৭ ঘণ্টা পর সকাল ৭টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

খালে ডুবে নিখোঁজ শিশু আকাশীর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১০:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০