০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব’

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব।  আর এই সরকারের আমলেই শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বান্দরবান সরকারি কলেজে পাঁচতলা বিশিষ্ট ছাত্রীনিবাসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে তিনি একথা বলেন।

৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ১৩২ শয্যার পাঁচতলা ছাত্রীনিবাসটি বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

এর আগে মন্ত্রী বান্দরবান সরকারি কলেজের নিজস্ব তহবিল থেকে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য ৪৩ লাখ টাকা ব্যয়ে নতুন  একটি কলেজ বাসের উদ্বোধন করেন।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর ও বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ মো.মকছুদুল আমিন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব’

প্রকাশিত : ০৫:০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০