০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা

বলিভিয়া ও পেরুর বিপক্ষে নেইমার-কৌতিনহোকে দলে রেখে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। দলে ফিরেছেন গোলরক্ষক আলিসন।

কোচ তিতের দলে জায়গা করে নিয়েছেন রিয়ালের শিরোপা জয়ের মিশনে আলো ছড়ানো ফরোয়ার্ড রদ্রিগো। আছেন কাসেমিরো, গাব্রিয়েল জেসুস, রবের্তো ফিরমিনো, রিশার্লিসনরা। আগামী ৮ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়াকে আতিথ্য দেবে ব্রাজিল। এর পাঁচ দিন পর পেরুর আতিথ্য নেবে ব্রাজিল।

গত মার্চে হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দুই দফা স্থগিত হয় সূচি। অবশেষে গত বৃহস্পতিবার ফিফার পক্ষ থেকে জানানো হয়, পরিবর্তীত পরিকল্পনা অনুযায়ী অক্টোবরে মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। এর পরদিনই দল ঘোষণা করল ব্রাজিল।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

কলেজ শিক্ষার্থীর রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা

প্রকাশিত : ০৪:২৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০