পাবনার ভাঙ্গুড়ায় ১০০ পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও একজন মাদক ব্যাবসায়ী আটক হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার খানমরিচ ইউনিয়নের শ্রীপুর বাজার থেকে আটক হওয়া মাদক ব্যবসায়ী একজনের নাম আব্দুর রহমান (৪৫)। সে পার্শ্ববর্তী চাটমহর উপজেলার ভাগলপুর গ্রামের বাসিন্ধা।
অপর জনের নাম জহুরুল ইসলাম (৩৫) সে জয়রামপুরকট গ্রামের আইনুল হকের ছেলে ও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
উলেখ্য, তাদের দুজনের বিরুদ্ধেই একাধিক মাদক মামলা আছে।
জানা যায়, চলনবিল অধ্যুষিত প্রত্যন্ত খানমরিচ ইউনিয়নের জয়রামপুর গ্রামের মনসুর আলীর ইউক্যালিপটাস বাগানে ইয়াবা বিক্রি করছিল আবদুর রহমান ও জহুরুল।
গোপন সংবাদ পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঐ এলাকায় অভিযান চালায়। অভিযানে আব্দুর রহমান ও জহুরুল ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরা পরে । এরা দীর্ঘদিন ধরে নিজ এলাকা ও পাশের গ্রাম গুলোতে ইয়াবার ব্যবসা করে আসছে।
জহুরুল ও আব্দুর রহমান ইতিপূর্বেও জেল খেটেছেন। কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে এদের কোন পরিবর্তন ঘটেনি।
শনিবার আটকের খবরে এলাকায় স্বস্তি এসেছে।
ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার (উপ-পরিদর্শক) মোদাচ্ছের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিরা মাদক ব্যাবসায়ী ও একাধিক মামলার আসামি।
উভয় ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















