০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বদলগাছীতে কপাল পুড়ল শতশত কৃষকের

নওগাঁর বদলগাছীতে সুইজ গেট দিয়ে মাঠে নদীর পানি ঢুকে অসময়ে কপাল পুড়লো শতশত কৃষকের। আকাশের বৃষ্টি নেই তার পরেও নদীর পনি ঢুকে বিলাশবাড়ী ইউনিয়ন মাঠে প্রায় ২ হাজার বিঘা জমির রোপা আমন ধান নিমজ্জিত হয়ে গেছে। এলাকার কৃষকদের অভিযোগ নওগাঁ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের উদাসিনতায় এলাকার প্রায় দুই হাজার বিঘা জমির ধান নিমজ্জিত হয়েছে।

তথ্য সংগ্রহকালে বারফালা গ্রামের লতিফুল ইসলাম ও সাহেব আলী জানান, আকাশের বৃষ্টি না হলে ও উজান থেকে পানি নেমে এসে হঠাৎ কয়েক দিনের ব্যবধানে তুলশীগঙ্গা ও ছোট যমুনা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পায়। এ সময় তুলশী গঙ্গা নদীর খলসাকুড়ি সোনা পাতিলা খালের উপর নির্মিত সুইজ গেটের সবকটি গেট খোলা ছিল। তুলশীগঙ্গা নদীর পানি সোনা পাতিলা খাল দিয়ে বিলাশবাড়ী ইউপি মাঠে ঢুকে নিম্মাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। এতে প্রায় ২ হাজার বিঘা জমির রোপা আমন ধান নিমজ্জিত হয়। দুই দিন পর সুইজগেটের সবগুলো গেট বন্ধ করে দিলেও গেটগুলি বিকলের কারনে মাঠে পানি ঢুকছিলই এরপর গ্রামবাসী বস্তা দিয়ে ফাঁকা স্থান বন্ধ করে দেয়।

এলাকাবাসী আরো জানায়, নদীতে পানি বৃদ্ধি পাওয়ার সংগে সংগে গেট নেমে দিলে ধান ডুবে যেত না। কৃষকরাও ক্ষতিগ্রস্থ হত না।

বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান কেটু জানান, সুইজ গেটগুলো বিকল হয়ে পড়েছ গেটগুলি সংস্কার করা খুবই জরুরী।

এবিষয়ে নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সংগে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

বদলগাছীতে কপাল পুড়ল শতশত কৃষকের

প্রকাশিত : ০১:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০