প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক পরিকল্পনায় চিকিৎসাসেবা কর্মীদের করোনা প্রতিরোধে উদ্ধুদ্ধ করেছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন যে কোন দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ মাঠে থেকে প্রতিরোধ করেছে। করোনা মহামারিতেও করোনা রোগীসহ সকল ধরনের রোগীদের চিকিৎসা সেবা সর্বোচ্চ দেয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশ চিকিৎসা সেবায় এগিয়ে গেছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা কম। তাই সকলকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে। তিনি আরও বলেন, শুধু চিকিৎসাসেবায় নয় করোনার এই মহামারিতেও দেশের যে কোন স্তুরের উন্নয়নে এগিয়ে গেছে প্রধানমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার ব্্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে ক্লাস নেয়া হচ্ছে। শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে অটোপাশ দেয়া হয়েছে। যাতে করে তাদের মন ভেঙ্গে না পড়ে। হুইপ করোনা রোগীদের দ্রুত সুস্থ্যতা ও মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহতালার কাছে করোনার মুক্তি জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, একমাত্র শেখ হাসিনা সরকারের জন্যই সকল ধরনের ভাতা প্রদান করা হচ্ছে। যা কোন সরকারের আমলেই হয়নি। ২০ সেপ্টেম্বর রবিবার হুইপ ইকবালুর রহিম এমপি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরের সার্বিক চিকিৎসা সেবা মনিটরিং ও করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চিকিৎসকগণের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাঃ সৈয়দ নাদির হোসেন, হাসপাতালের পরিচালক ডাঃ নির্মল চন্দ্র দাসসহ চিকিৎসকবন্দসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। একই দিনে দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, সদর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় আয়োজিত দুঃস্থদের মাঝে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত ২১ জনকে ১৫ হাজার করে ৩ লাখ ১৫ হজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ ও মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর কর্তৃক বাস্তবায়িত দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসুচীর আওতায় স্বাস্থ্যসচেতনতা জোরদার করণে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম এমপি। দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জো¯œা, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান অসোক কুমার রায় প্রমুখ। সঞ্চালনে ছিলেন ডে-কেয়ার অফিসার রেজভীন সারমিনাজ ইসলাম।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















