নরসিংদীর রায়পুরা ১টি পৌরসভা ও ২৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। যা দেশের সবচেয়ে বড় উপজেলা। দির্ঘ্যদিনের আকাঙ্ক্ষা আজ বাস্তবে রুপ নিচ্ছে। চরাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত ১টি উপজেলার নব গঠিত প্রস্তাবিত নাম “রাজুনগর উপজেলা” ও বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষে উপজেলা পরিষদের মিলনায়তনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সাদেক (বীর মুক্তিযোদ্ধা), অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু সাঈদ আল ফারুক, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোহসিনুল কাদের, পৌর মেয়র জামাল মোল্লা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, মহিলা ভাইস-চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলার ২৪টি ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ।




















