জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনা বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা বিআরটিএ অফিস প্রাঙ্গনে এই সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নেত্রকোণা সার্কেল এর আয়োজনে এসময় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) মোবারক হোসেন, মোটরযান পরিদর্শক রুহুল আমিনসহ আরো অনেকে।
এসময় বিআরটিএ’র সার্ভিস পোর্টালের মাধ্যমে ১০জনকে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স এবং একই প্রক্রিয়ায় ১০ জনকে মোটরসাইকেল রেজিস্ট্রশন প্রদান করা হয়।
নেত্রকোনা বিআরটিএ’র সহকারী পরিচালক মোবারক হোসেন বলেন, সারাদেশের ন্যায় নেত্রকোনাতেও এখন থেকে অনলাইনের মাধ্যমে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেল রেজিস্ট্রশনসহ অন্যান্য রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে প্রদান করা হবে। বিভিন্ন দালাল চক্রের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এই প্রক্রিয়া চালু করেছে সরকার। এছাড়াও বিভিন্ন যানবাহনের রেজিস্ট্রশন করতে ডিলার পয়েন্ট ছাড়া করা যাবেনা বলেও জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















