১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

লামা বন বিভাগের উদ্যোগে আলীকদমে তালগাছ রোপন কার্যক্রম উদ্বোধন

বান্দরবানের আলীকদম উপজেলায় লামা বন বিভাগের উদ্যোগে তাল গাছের বীজ রোপন কার্যক্রম শুরু করেছেন লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস.এম কাইচার।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্দ্র মোহন পাড়া ও মাতামুহুরী রিজার্ভের বাবু পাড়া বুজির কুম এলাকায় তাল গাছের বীজ রোপন করেন বনকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ডিএফও এস. এম কাইচার।

তালগাছ রোপনের সময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন- তৈন রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মোঃ মিনার চৌধুরী, লামা সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ নুরে আলম হাফিজ, মাতামহুরী রেঞ্জের বিট কর্মকর্তা সাইদুর রহমান সহ প্রমুখ।

মাতামুহুরী রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মোঃ মিনার চৌধুরী বলেন, লামা উপজেলায় ও আলীকদম উপজেলায় তুলনামূলকভাবে তাল গাছ কম। তাল গাছের মাধ্যমে বজ্রপাত রোধ করা যায়, এটা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

লামা সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ নুরে আলম হাফিজ বলেন, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা লামা-আলীকদমের পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে তাল গাছ রোপনের উদ্যোগ নিয়েছেন।

ডিএফও এস.এম কাইচার জানান, প্রয়োজনে সেনা বাহিনীর সহায়তা নিয়ে হেলিকপ্টারের মাধ্যমে মাতামুহুরী রিজার্ভের গহীণ অরণ্যে তাল সহ বিবিধ প্রজাতির গাছের বীজ লাগানো হবে। আমরা এ বিষয়টি পরিকল্পনার মধ্যে রেখেছি। প্রাথমিকভাবে উপজেলা সদরসহ আশেপাশের এলাকায় তাল বীজ রোপন করছে বনকর্মীরা। পাশাপাশি ব্যক্তিপর্যায়েও তাল বীজ প্রদান করবে বন বিভাগ।

সূত্রে জানা গেছে, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার ব্যাক্তিগত উদ্যোগে লামা ও আলীকদম উপজেলায় ৫ হাজার তালের বীজ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

লামা বন বিভাগের উদ্যোগে আলীকদমে তালগাছ রোপন কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত : ০৫:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০