১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে মা ও শিশু ঘর উদ্বোধন

কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাইল্ড নার্সিং কেয়ার মেরী আপার মা ও শিশু ঘর উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা শিশুদের বিনোদনের মাধ্যমে বিশ্রাম ও নিরাপদে শিশুদের দুধ পান করানোর জন্য এই নার্সিং কেয়ার মেরী আপার মা ও শিশু ঘর উদ্বোধন করা হয়।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী তার নিজস্ব অর্থায়নে গতকাল বুধবার বেলা ১১ টার দিকে শিশুদের খেলনা সামগ্রী দিয়ে নিজ হাতে সাজিয়ে এটি উদ্বোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, ওসি মো.আবুল কায়েস আকন্দ, পৌর মেয়র এ্যাড মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহসহ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, ছাত্রলীগের সভাপতিসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে মা ও শিশু ঘর উদ্বোধন

প্রকাশিত : ০৪:৩৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০