০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

মাহিকে নিয়ে মালদ্বীপ যাচ্ছেন ‘নবাব’ শাকিব

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • 168

মাসজুড়ে চলছে ‘নবাব এলএলবি’র শুটিং। চলবে আরও চার দিন। এরপর ছবির নবাব শাকিব খান মাহিয়া মাহিকে নিয়ে উড়াল দেবেন মালদ্বীপে!

কারণ, সেখানেই হবে ছবিটির দুই গান ও একটি অ্যাকশন দৃশ্যের শুটিং! বিষয়টি জানিয়েছেন ছবিটির পরিচালক অনন্য মামুন।

সাধারণত গানের দৃশ্যগুলো দেখা যায় দেশের বাইরে। তবে এবার এতে রাখা হচ্ছে অ্যাকশনও। বিষয়টি নিয়ে এ নির্মাতা বলেন, ‘করোনার কারণে আমরা বাইরের কলাকুশলীদের আনতে পারিনি। অ্যাকশন দৃশ্যের জন্য সেটা আমাদের দরকার ছিল। তাই ভারত থেকে একটি টিম মালদ্বীপে যাচ্ছে। এখান থেকে আমরা যাচ্ছি সেখানে। তাছাড়া ছবির চিত্রনাট্যেও দেশের বাইরে অ্যাকশনের বিষয়টি আছে।’

তিনি জানান, সেখানে শাকিব ও মাহি দুটি গানের দৃশ্যে অংশ নেবেন। মোট ৫ দিনের শুটিং হবে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই মালদ্বীপে উড়ে যাবেন তারা।
উল্লেখ্য, গত মার্চে ঘোষণা হয়েছিল অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ ছবির।

২৮ মার্চ থেকে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে স্থগিত হয়ে যায় কাজ। আগস্টের ৩০ তারিখ থেকে চালু হয় এর ক্যামেরা। প্রথম সপ্তাহে কাজে যোগ দেন মাহি ও স্পর্শিয়া। ১০ তারিখে ক্যামেরার সামনে দাঁড়ান শাকিব খান।

‘নবাব এলএলবি’তে শাকিব খান একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। মাহি আইনজীবীর সহকারী।
ছবিটি প্রযোজনা করছে সেলেব্রিটি প্রোডাকশন।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

মাহিকে নিয়ে মালদ্বীপ যাচ্ছেন ‘নবাব’ শাকিব

প্রকাশিত : ০৭:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০