শরীর সুস্থ রাখার জন্য যেমন খাবারের প্রয়োজন আবার শরীর কে সচল রাখার জন্য প্রয়োজন ব্যায়াম। সাইক্লিং শরীর সুস্থ রাখার পাশাপাশি মন মানসিকতার উন্নয়নে ও কাজ করে। তাছাড়া পরিবেশ বান্ধব বাহন হিসেবে সাইকেলের ব্যবহার সর্বজনবিদিত।
সুস্থ থাকার জন্য সাইক্লিং বিষয়টি কে সামনে রেখে কুমিল্লা সাইক্লিস্টস এর উদ্যোগে আয়োজিত হল দুই দিন ব্যাপি প্রায় ২০০ কি.মি. এর ডিসকভারি রাইড ২০২০।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী উচ্চ বিদ্যালয় মাঠে সাইক্লিস্টস দের স্বাগত জানান গোয়ালমারী সাইক্লিস্টস এর এডমিন রাকিব হাসান রাকিব , মেহেদী হাসান সরকার, মাসুম রানা, নেয়ামুল ।
এ সময় এডমিন রাকিব বিজনেস বাংলাদেশ প্রতিনিধিকে জানান,শরীর ও মন ভাল রাখার জন্য সাইক্লিংই যথেষ্ট । তাই এ সাইক্লিং এর বিকল্প নেই ।
এডমিনের সিডিউল অনুযায়ী মত বিনিময় সভা এবং তাবু তে রাত্রীযাপন শেষে ২৫ সেপ্টেম্বর ২০২০ গোয়ালমারী সাইক্লিস্টস এবং কুমিল্লা সাইক্লিস্টস এর যৌথ রাইড দাউদকান্দি, তিতাশ উপজেলার বিভিন্ন উল্লেখযোগ্য স্থান সমুহ প্রদক্ষিন করেন।
বর্তমান যুগে যেখানে তরুন সমাজ নেশাজাতীয় দ্রব্য, ইন্টারনেটে গেমস কিংবা ইন্টারনেটের আপত্তিকর মাধ্যম গুলো তে ক্রমেই অভ্যস্হ্ হয়ে পড়েছে সেখানে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের যুবক রা ২০১৮ সালের জানুয়ারী মাস থেকে চালু করেছেন গোয়ালমারী সাইক্লিস্টস নামের এক অনন্য উদ্যোগ।
যেখানে সাইক্লিং এর পাশাপাশি সাইক্লিস্টস দের মানসিক বিকাশ এবং ক্যারিয়ার ভিত্তিক আলোচনা করা হয়ে থাকে। সংগঠনের আহবায়ক, একটি মার্কিন বহূজাতিক কোম্পানীর সিনিয়র কর্মকর্তা মাহবুব আলম বলেন- আমাদের উদ্যোগের মাধ্যমে যদি সমাজের ১ জন যুবক ও যদি সমাজের বোঝা না হয়ে সম্পদে পরিনত হয়, তাহলেই আমরা নিজেদের কে সফল মনে করবো। যুবকদের কে সঠিক পথ দেখানো বড় দের দায়িত্ব এবং কর্তব্য।
যুব সমাজ ঠিক থাকলে সামগ্রিক ভাবে দেশ ও ভাল থাকবে। গোয়ালমারী সাইক্লিস্ট এর কার্যক্রম গুলো পরিচালনায় যারা সক্রিয় ভাবে সহযোগিতা করছেন তাদের সকল কে ধন্যবাদ জানিয়ে এবং ভবিষ্যতে ও পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















