কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মনগোছ গ্রামের এক অসহায় মুক্তিযোদ্ধার পৈত্রিক ভ’মি দখলের চেষ্টা করছে তারই সৎ ভাইসহ অন্য ভাইয়েরা। প্রতিনিয়ত প্রাননাশের হুমকিসহ মিথ্যা মামলা দিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার মাধবপুর ইউনিয়নের মনগোছ গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের (৭০) যার মুক্তি বার্তা নং-০২০৪০২০৬৬৬, গেজেট নং- ৫১১০, সাময়িক সনদ নং-১৫৬৫২১। তিনি গত ২০০১ সাল থেকে মুক্তিযোদ্ধা ভাতাসহ সরকারের বিভিন্ন সহযোগীতা পেয়ে আসছেন। মুক্তিযোদ্ধা আবু তাহের এ প্রতিনিধিকে বলেন, মাধবপুর ইউনিয়নের মনগোছ মৌজায় ৩৩০ দাগের ২৬ শতক আমার পৈত্রিক ভ’মির ১৫ শতকে গত ৫০ বছর যাবৎ আমি পরিবার নিয়ে বসবাস করে আসছি। গত জুন মাস থেকে আমার ভাই মোঃ বাবুল ও আবু জাহের, সৎ ভাই আলম ও ওসমান এবং তাদের সন্তানরা মিলে আমার ১৫ শতক ভ’মির মধ্যে মাত্র ৫ শতক ভ’মি আমাকে দিয়ে বাকী ১০শতক ভুমি দখল করার পায়তারা শুরু করেছে। আমি আমার দখলকৃত ভ’মি তাদের দিতে রাজী না হলে তারা আমার ও আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানী করছে। আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রানে মেরে ফেলার হুমকি-ধমকী দিচ্ছে। আমি স্ত্রী, ৬ ছেলে ও নাতী-নাতনীদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। প্রতিকার চেয়ে কোর্টে একটি মামলা দায়ের করেছি। যা বিচারাধীন আছে। আমি একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমার প্রতিপক্ষরা খুবই খারাপ প্রকৃতির লোক।
শুধু ভ’মি দখল নয়, তারা এলাকার বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত। আমি মাননীয় প্রধানমন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। একজন মুক্তিযোদ্ধা হিসাবে এলাকায় সন্মানের সহিত বাকী দিনগুলি যেন পরিবার পরিজন নিয়ে বেচে থাকতে পারি সে ব্যাবস্থা দয়া করে আমাকে করে দেবেন এটাই কামনা করছি।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















