১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার

মাগুরায় এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার ইটখোলা রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্টিত হয়েছে ।
গতকাল রবিবার সকাল ১১ টায় বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের সমন্বয়কারী প্রতিষ্টান এডাব মাগুরা জেলা শাখা এ সেমিনারের আয়োজন করে । সেমিনারে এডাব মাগুরা জেলা শাখার সভাপতি কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু । বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক জাহিদুল আলম,জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) অনিতা মল্লিক,মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক নাছিমা শীলা,জেলা জেলে অধিকার রক্ষা কমিটির সভাপতি আব্দুর রউফ মাখন ও জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম । স্বাগত বক্তব্য রাখেন এডাব মাগুরা শাখার সহ-সভাপতি শফিকুর রহমান পিন্টু । সেমিনারের কার্যপ্রণালী নিয়ে ধারণাপত্র পাঠ করেন এডাব খুলনা অঞ্চলের বিভাগীয় সমন্বয়কারী রেজাউল করিম ।
সেমিনারে জানানো হয় ,পৃথিবী থেকে ক্ষুধা,দারিদ্র,অশিক্ষা,অসমতা,নারীর প্রতি বৈষম ও জলবায়ু হ্রাস করে সমান অংশীদারিত্ব করার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ২০১৫ সালে জাতিসংঘ কতৃক প্রণীত হয়েছে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) । সারা বিশে^র জন্য এটি একটি অভিন্ন কর্মসূচি । এসডিজি বাস্তবায়িত হলে পৃথিবীর সকল দেশের মতো বাংলাদেশও একটি সুখী সমৃদ্ধিশালী দেশে উন্নীত হবে । টেকসই উন্নয়নের লক্ষ্যে জাতি সংঘ ১৯৩টি দেশের জন্য ১৭টি এজেন্ডা গ্রহন করেছে । আর প্রতিটি দেশটি যদি এসডিজি যথাযথ ভাবে বাস্তবায়ন করে তবে দেশে ন্যায় ও অধিকারভিত্তিক সমাজ প্রতিষ্টা হবে । যেখানে কেউ পিছিয়ে থাকবে না ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার

প্রকাশিত : ০৩:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০