০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

সেই রাতের রোমহর্ষক বর্ণনা দিলেন নববধূ

সিলেট মহানগর হাকিম তৃতীয় আদালতে জবানববন্দি দিয়েছেন গত শুক্রবার এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের শিকার গৃহবধূ। এসময় বিচারক ছিলেন শারমিন খানম নিলা। নিজের সঙ্গে ঘটা জঘন্যতম এ বর্বর ঘটনার রোমহর্ষক বর্ণনা দেন নির্যাতিতা ওই নববধূ।

আদালত সূত্র জানায়, রবিবার দুপুর ১টার দিকে ওসমানী হাসপাতাল থেকে ওই গৃহবধূকে সিলেট মহানগর হাকিম ৩য় আদালতে নিয়ে আসে পুলিশ। দেড়টার দিকে তিনি আদালতে ওই রাতের ঘটনার ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেন। আদালতে তার পুরো জবানববন্দি লিপিবদ্ধ করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার এমসি কলেজে ঘুরতে আসা এক দম্পতিকে আটকে জোর করে ছাত্রাবাসে তুলে আনে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর স্বামীকে বেঁধে মারধর করে তার স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে সাইফুরসহ অন্যরা। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূর স্বামী শুক্রবার রাতে বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেছেন।

মামলায় এজাহারনামীয় আসামি করা হয়েছে ৬ জনকে। সেই সঙ্গে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

২৭ আগস্ট বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

সেই রাতের রোমহর্ষক বর্ণনা দিলেন নববধূ

প্রকাশিত : ০৭:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০