১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

‘আইনের শাসন প্রতিষ্ঠায় প্রথম সারির যোদ্ধা ছিলেন মাহবুবে আলম’

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ রবিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, মরহুম মাহবুবে আলম বঙ্গবন্ধু হত্যা মামলা ও মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনায় অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি ছিলেন একজন প্রথম সারির যোদ্ধা। তার মৃত্যু বাংলাদেশের আইন অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

রাষ্ট্রপতি মাহবুবে আলমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রবিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপি নেতা বাদশা হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত লেদু হাসান’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

‘আইনের শাসন প্রতিষ্ঠায় প্রথম সারির যোদ্ধা ছিলেন মাহবুবে আলম’

প্রকাশিত : ০৮:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০